নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের ঝাজর এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের কভার্ডভ্যানে আগুন দেয়।

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

Advertisement

এলাকাবাসী ও পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে একটি কাভার্ডভ্যান মঙ্গলবার ভোরে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে গাজীপুর মহানগরীর ঝাজর এলাকায় পৌঁছালে, কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানটি গতিরোধ করে। পরে সামনে অংশে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি দমকল বাহিনীকে জানালে গাজীপুরের চৌরাস্তা এলাকার মডার্ণ ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করে।

গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে আমাদের টিম ফিরে আসে।

গাজীপুর মহানগরীর গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন রেস্টুরেন্টে ১৫ জোড়া তরুণ-তরুণী আটক, মুচলেকার পর মুক্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google