Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফাহিম খন্দকার শতাধিক প্রান্তিক কৃষকের কাছে বিভিন্ন শাক সবজির বীজ, সার ও কীটনাশক পৌঁছে দিয়েছেন।

শ্রীপুরের মাওনা এলাকায় শনিবার দিনভর তিনি বাড়ি ও ফসলের মাঠে গিয়ে গিয়ে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। দেশের এ ক্রান্তিকালে কৃষি কাজে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান।

এ ছাড়া শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়াকুড়ি ফকির বাড়ি এলাকায় শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় সারফুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরো এলাকা লকডাউন ও পরিবহন বন্ধ থাকায় কৃষক সরফুল ইসলাম সমস্যায় পড়েন। দু’দিন আগে কালবৈশাখী ঝড়ে পাকা ধানের বেশ ক্ষতিও হয়। খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও শ্রীপুর উপজেলার সাইটেলিয়া গ্রামের সুলতান মো. সিরাজুল ইসলাম কয়েকজন কর্মীকে নিয়ে ওই কৃষকের বাড়িতে যান। শনিবার দিনভর কৃষকের পাকা ধান কেটে তার বাড়ি পৌঁছে দেন এবং মাড়াই করে দেন। সুলতান সিরাজ বলেন, এই দুঃসময়ে কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখী হন তাদেরও সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google