নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের বাইমাইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে গাড়ির ধাক্কায় গেলো দুই মোটরসাইকেল আরোহী প্রাণ

Advertisement

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। নিহত মনজুর গাজীপুরের মহানগরের কোনাবাড়ীর এশরারনগর হাউসিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনায়। তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ী থেকে মোটরসাইকেল যোগে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাইমাইল ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী মহাসড়কের ওপর পড়ে যান। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হামিদ গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, নিহত দুইজনের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি কোনো গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জে মাদকসহ যুবক আটক, তিন মাসের জেল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google