Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি গাজীপুরে চলন্ত বাস থেকে ধাক্কা, গেল পোষাক শ্রকিম নারীর প্রাণ
অপরাধ-দুর্নীতি গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে চলন্ত বাস থেকে ধাক্কা, গেল পোষাক শ্রকিম নারীর প্রাণ

By rskaligonjnewsSeptember 9, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চলন্ত একটি মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পা আক্তার নামে এক পোশাক কারখানার শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকওয়া পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেলেও একই কোম্পানির বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা।

গাজীপুরে চলন্ত বাস থেকে ধাক্কা, গেল পোষাক শ্রকিম নারীর প্রাণ

Advertisement

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার চাপিলাপাড়া এলাকার হ্যামস্ নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

চম্পার ভাতিজা সুমন মিয়া জানান, সন্ধ্যায় তার চাচি শ্রীপুরের নয়নপুর এলাকায় ছোট বোন লাভলী আক্তারের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি তাকওয়া পরিবহনের একটি বাসে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি বিকট শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে তারা দেখতে পান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক নারী পড়ে আছেন। এ সময় দ্রুত বাসটি চলে যায়। এরপর ওই নারীকে অটোরিকশা করে মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিলে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বাসের ভেতরে ভাড়া নিয়ে কিংবা বসার সিটি নিয়ে চালকের সহযোগীর সঙ্গে চম্পার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় বাসটি।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। শুনেছি এক নারী শ্রমিককে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। তবে ওই নারীর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা।

আজকের (৯ সেপ্টেম্বর ২০২৩) নামাজের সময়সূচি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

July 11, 2026
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026

Latest News

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa