Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:গাজীপুরের মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে অপহরণকারী চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ আটক করেছে র‌্যাব। এ সময় অপহৃত শফিকুল ইসলামকেও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন,গাজীপুরের শাহেদ মো. নিয়াজ ওরফে শাকী ও গাজীপুরের ভোগড়ার শামীম সরকার ওরফে সাগর, লক্ষীপুরের জাহাঙ্গীর আলম ও মো. মাহবুবুর রহমান।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে.আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাসন থানার ভোগড়া চৌরাস্তা এলাকায় অপহরণকারীরা অপহৃতকে নিয়ে মুক্তিপণের টাকার জন্য অপেক্ষা করছে। এ সংবাদ পেয়ে গাজীপুর বাসন থানার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এলাকায় অভিযান চালালে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার অপহরণকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, একটি চাকু ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অপহৃত শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে ঢাকার নিজ বাসা শেওড়াপাড়া থেকে বাসযোগে গাজীপুর মহানগরের ভোগড়া চৌরাস্তা এলাকায় এসে নামলে অপহরণকারীরা তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে প্রায় ৬টার দিকে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিমের ভাই নজরুল ইসলাম রাত ৮টার দিকে বিষয়টি পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পে জানায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে র‌্যাবের আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত শফিকুলকে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ফেলে কোনাবাড়ির দিকে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের গাড়ি ধাওয়া করে তাদের আটক করা হয়। বুধবার রাতে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google