Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে জাল টাকা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে জাল টাকা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

By rskaligonjnewsDecember 20, 20232 Mins Read
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি’র গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গাজীপুরে জাল টাকা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
Advertisement
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাজির আহমেদ খান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিজঙ্গল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম সবুজ (২৪), একই গ্রামের মৃত আব্দুছ ছমেদের ছেলে জিয়াউর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে শরীফ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাঝেরটেক গ্রামের রমজান আলীর ছেলে খোরশেদ আলম নবী (৪২), গাজীপুরের শ্রীপুর থানার আবদার পাড়ার (উত্তর) দুলাল মিয়ার ছেলে এনামুল হক (২৪)।
জিএমপি’র গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মহানগরীর বাসন থানা এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশ জানতে পারে জয়দেবপুর চৌরাস্তা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কতিপয় জাল টাকার ব্যবসায়ী জাল টাকা কেনাবেচা করছে। এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে এনামুল হকের প্যান্টের পকেট থেকে ২৩ হাজার টাকা, জিয়াউর রহমানের লুঙ্গির কোচ থেকে ১৩ হাজার টাকা, শরীফ মিয়ার প্যান্টের পকেট থেকে ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে মাজহারুল ইসলাম সবুজ এবং খোরশেদ আলম নবীর কাছ থেকে তারা ওই জাল টাকাগুলো সংগ্রহ করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন দিঘীরচালা, মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৪ লাখ ৮৯ হাজার টাকার জাল নোট, এক লিটার কোকাকোলার বোতলে সংরক্ষিত জাল টাকা স্বচ্ছ করার রাসায়নিক তরল পদার্থ, একটি স্মার্টফোন এবং জাল টাকা বিক্রয়ের নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়। একই সময় খোরশেদ আলম নবীর হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২ লাখ জাল টাকার নোটসহ গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাজহারুল ইসলাম সবুজ ও খোরশেদ আলম নবী স্বীকার করে তারা ঢাকার আশুলিয়া এলাকার আলাউদ্দিনের কাছে থেকে জাল টাকা তৈরি করে। আলাউদ্দিনের সহযোগী খোরশেদ আলম নবী ক্রেতাদের কাছে জাল টাকা সরবরাহ করেন। গ্রেপ্তারকৃত এই চক্রটি সারা বছরব্যাপী জাল টাকা তৈরি ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের মূলহোতা আলাউদ্দিনসহ অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা হয়েছে।
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa