Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বিকেলে টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে ওয়েস্টেজ, লেমিনেশন মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানার মানব সম্পদ বিভাগের নিজাম উদ্দিন জানান, একতলা বিশিষ্ট দুইটি শেডের মধ্যে কারখানার লেমিনেশন ইউনিট ও ওয়েস্টেজ গুদাম পাশাপাশি অবস্থিত। পৌনে চারটার দিকে প্রথমে ওয়েস্টেজ গুদামে আগুন লাগে। পরে ওই আগুন পাশের লেমিনেশন ইউনিটে আগুন ছড়িয়ে পরে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google