নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

গাজীপুরে টিকিট বিক্রিতে অনিয়ম, আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ

Advertisement

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম দেখতে পান শিক্ষার্থীরা। ট্রেনটি বেসরকারি। ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মচারীরা আসন বরাদ্দ না পাওয়া যাত্রীদের আসন দেওয়ার বিনিময়ে তিনটি টিকিটের দাম নিচ্ছিলেন। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা বিক্ষোভ করতে থাকেন।

পরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ছয় ঘণ্টা ধরে বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের তোপের মুখে সিকৃবি ভিসির পদত্যাগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google