নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় ঢাকামুখী ট্রাকের চাপায় এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হন।
নিহত রাব্বী (১৪) টঙ্গীর সোসাইটির মাঠ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। কিশোরগঞ্জ জেলার চরকাটিয়া গ্রামের সোহাগ আলীর এ ছেলে টঙ্গীর পাগার এলাকায় বাস করতেন।