Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) ভোরে টঙ্গীর ভরান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,ও মিডিয়া) জাকির হাসান বিকেলে এ তথ্য জানিয়েছেন।

আটক সাত জন হলো- টঙ্গীর গোপালপুর এলাকার তুহিন মিয়া (২৬) ও মরকুন মধ্যপাড়া এলাকার রবিউল ইসলাম (২০), ময়মনসিংহে ত্রিশাল থানার বালিপাড়া এলাকার নয়ন মিয়া (২১), বরিশালের আগুইলজরা থানার রাংতা এলাকার খোকন (৩৫), জামালপুরের মেলান্দহ থানার সভাচচর এলাকার আকাশ (১৯), পটুয়াখালী মুলাদী এলাকার রাকিব (১৮) এবং ফরিদপুর সদরের টেপাখোলা এলাকার নাদিম উদ্দিন (২৫)।

ডিসি ক্রাইম জাকির হাসান জনান, ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে মেট্রোপুলিশ জানতে পারে টঙ্গীর ভরাণ এলাকায় কয়েকজন দুস্কৃতকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছুরি ও দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার মামলা করা হয়েছে বলে জানান জাকির হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google