নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাস ও মোটর সাই‌কেলের মুখোমুখি সংঘ‌র্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গাজীপুরে ডুয়েট শিক্ষকসহ সড়কে ঝড়লো দুই প্রাণ

Advertisement

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তা‌ফিজুর রহমান।

নিহত রাম কৃষ্ণ শাহা টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ শাহার ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( ডুয়েট) এর স্থাপত‌্য বিভা‌গের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন দিদার আদেল দিপু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বড় বিনাইলচর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি পেশায় পাঠাও মোটর সাইকেল চালক ছিলেন।

ওনি বলেন, সড়ক দূঘটনায় দুজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌ল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটি ফ্লাইওবার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয় অপরজন গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁয় প্রক্সিকাণ্ড, ৫৯ ভুয়া পরীক্ষার্থী আটক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google