Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গাজীপুরে ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়ার প্রকোপ
জাতীয় বিভাগীয় সংবাদ

গাজীপুরে ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়ার প্রকোপ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 1, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ডেঙ্গুর সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত তিন দিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এসব রোগীকে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় নগরীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুরে ডেঙ্গুর সঙ্গে ডায়রিয়ার প্রকোপ

Advertisement

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বুধবার দুপুর ২টা পর্যন্ত তিন দিনে ডায়রিয়া আক্রান্ত ১৬০ জন রোগী চিকিৎসার জন্য এসেছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন ৮৭ জন। এছাড়া বুধবার নতুন করে আরও ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এ হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ৩০ জুন থেকে বুধবার দুপুর পর্যন্ত এ হাসপাতালে ১১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসা দেয়া হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছেন। তাদেরও এ হাসপাতালে পৃথক ওয়ার্ড খুলে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গুর পাশাপাশি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে বিছানা সংকট দেখা দিয়েছে। তাই অনেক রোগী মেঝেতে, বারান্দায় বিছানা পেতে অবস্থান করছেন।

এদিকে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন। হাসপাতালের বিভিন্ন খালি কক্ষে রোগীদের জন্য নতুন করে বিছানা দেয়া হয়েছে।

তিনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যে সকল রোগী হাসপাতালে আসছেন তারা ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।

বুধবার দুপুরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বারেন্দায় চিকিৎসা নিচ্ছেন।

শহরের শিমুলতলী এলাকা থেকে আসা ডায়রিয়ায় আক্রান্ত কাঞ্চন মিয়া (৫৫) জানান, সোমবার রাত থেকে পেটে ব্যথা, বমি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাড়িয়া ইউনিয়নের কেশরিতা এলাকা থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন মোস্তাকুর রহমান (২৫)। তিনি দু’দিন ধরে ডায়রিয়া, বমি ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল হক তুহিন জানান, ডায়রিয়ায় আক্রান্তরা নিস্তেজ অবস্থায় হাসপাতালে আসছেন।

গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শাহীন জানান, উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগীর রক্তের আইজিজি/আইজিএম ও এনএস ওয়ান টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় দুইজন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে এবং কালিয়াকৈরে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় প্রচারাভিযান ও জনগণকে উদ্বুদ্ধকরণের কাজ শুরু করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, মশক নিধনের জন্য ইতোমধ্যে ৮টি ফগার মেশিন কেনা হয়েছে। যার কার্যক্রম শুরু হয়েছে। আরও ফগার মেশিন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa