নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেন থেকে ইঞ্জিন কেটে (খুলে) পাল্টানোর সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে তুরাগের ইঞ্জিন লাইনচ্যুত

Advertisement

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকার ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি। ওই ট্রেনযোগে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত বিঘিত হচ্ছে না। বেলা ১১টার দিকে ইঞ্জিনটির উদ্ধার সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google