Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে দখলমুক্ত হলো বনের ৭.৫৩ একর জমি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে দখলমুক্ত হলো বনের ৭.৫৩ একর জমি

By rskaligonjnewsApril 23, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন রিসোর্ট ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে দখল করা ৭ একর ৫৩ শতাংশ বনভূমি উদ্ধার করেছে।

গাজীপুরে দখলমুক্ত হলো বনের ৭.৫৩ একর জমি

Advertisement

সোমবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় ওই অভিযান পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক এরমধ্যে শ্রীপুর উপজেলায় ৪ একর ৫৬ শতাংশ এবং সদর উপজেলায় ২ একর ৯৭ শতাংশ বনভূমি দখলমুক্ত করেছেন।

সোমবার গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ম্যাক্সভ্যালি রিসোর্ট’র দখল করা ৮৫ শতাংশ, অনন্ত ভবন কতৃর্ক দখল করা ৯৫ শতাংশ, ⁠রাজেন্দ্র ইকো রিসোর্ট কতৃর্ক দখল করা ৬৩ শতাংশ এবং গ্রিনটেক রিসোর্ট কতৃর্ক দখল করা ৫৪.৫৭ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ একর ৯৭ শতাংশ সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে বন্যপ্রাণি বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মকর্তা বলেন, ম্যাক্সভ্যালির মালিক একটি বেসরকারি টিভি চ্যানেল পরিবারের সঙ্গে যুক্ত, অনন্ত ভবনের অংশের দখলদার স্থানীয় অংক বাবু, রাজেন্দ্র ইকো রিসোর্টের পূর্বাংশের দখলদার হলেন একজন নাট্যকর্মী এবং রাজেন্দ্র ইকো রিসোর্টের পূর্বাংশের দখলদার হলেন সাবেক কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং গ্রিনটেক রিসোর্ট স্থাপনকারী ঔষধ উৎপাদনকারী এক প্রতিষ্ঠানের মালিক।

এ ছাড়া ইতোপূর্বে শ্রীপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে ফজলু পোল্ট্রি ফার্মের দখল হতে ১.৩৫ একর, আল নূর হ্যাচারির দখল হতে ১.৪১ একর, মাটির মায়া ইকো রিসোর্ট হতে ১.৫ একর এবং ফাউগান ইকো রিসোর্ট হতে ৩০ শতাংশ বনবিভাগের জমি উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে। একই সঙ্গে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের ৪ জন নিহত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa