Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে দেড়শ বছরের পুরোনো গাছ বিক্রির অভিযোগ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে দেড়শ বছরের পুরোনো গাছ বিক্রির অভিযোগ

By rskaligonjnewsনভেম্বর 10, 2024Updated:নভেম্বর 10, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের প্রায় দেড়শ বছরের পুরোনো দেবদারু গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এলাকার প্রভাবশালীরা দেবদারু গাছটি কেটে ফেলে। গাছটি স্থানীয় কাঠ ব্যবসায়ী জালাল মোল্লার কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে।

গাজীপুরে দেড়শ বছরের পুরোনো গাছ বিক্রির অভিযোগ

Advertisement

স্থানীয়রা জানান, ওই গাছের মূল্য প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা হবে। তবে বিক্রেতারা ১৩ হাজার টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে রিসিট নিয়েছে। বাকি ৭ হাজার টাকা গাছ কাটা বাবদ খরচ করা হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের খেলার মাঠ বড় করার নামে গাছটি কেটে ফেলার জন্য প্রভাবশালীরা অভিনব পদ্ধতি অবলম্বন করে। এলাকার কয়েকজন কিশোরকে দিয়ে মিটিং করায়। একপর্যায়ে শিক্ষকদের চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতির হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে গাছ কাটার রেজুলেশন করিয়ে নেয়। প্রভাবশালীরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গত ২৭ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিদ্যালয় পরিদর্শনে এলে প্রভাবশালী মমিন মোল্লা, জিয়াউর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, হালিম মোল্লা এবং কাঠ ব্যবসায়ী জালাল মোল্লা তাকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ‘ম্যানেজ’ করার চেষ্টা করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শুক্রবার বন্ধের দিন গাছ কেটেছে। স্থানীয় একজন ফোন দিয়ে বলে গাছ কেটে ফেলেছে। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিসহ এলাকার গণ্যমান্যদেরকে জানিয়েছি। দুদিন পর রবিবার বিদ্যালয়ে এসে অন্য শিক্ষকদের উপস্থিতিতে ১৩ হাজার টাকা জমা দিয়ে রিসিট নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

অভিযুক্তদের একজন নাজিম উদ্দিন মোল্লা জানান, এলাকায় কোনো খেলার মাঠ নেই। গাছটি স্কুলের সামনে এবং মাঠের মধ্যে থাকায় খেলাধুলা করতে সমস্যা হয়ে থাকে। তাই সবার মতামতের ভিত্তিতে গাছটি কেটে ফেলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ কনেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, অনুমতি না নিয়েই গাছটি কেটে নেওয়া হয়েছে। এলাকাবাসী একত্রিত হয়ে প্রধান শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে গাছটি কেটে নেয় বলে প্রধান শিক্ষক জানিয়েছে। যারা গাছ কেটে নিয়েছে তাদের নাম দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ২৮ ঘণ্টা ধরে অচল মহাসড়ক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
Latest News
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa