নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের বনখড়িয়ায় রেললাইন কেটে নাশকতা সৃষ্টির মামলায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার কাউন্সিলর কারাগারে

Advertisement
বুধবার (২৬ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহিন আলম গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে ও গাজীপুর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাসিক নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হন তিনি। ট্রেনে নাশকতা মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে ওই কাউন্সিলরের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মাকসুদের রহমান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া কাউন্সিলর সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আমরা তাকে নিয়ে আসি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর ভোর রাতের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় ২০ ফুট রেল লাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ১০ জন আহত হন। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভুঁইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন আসামি ঢাকা জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তাদের জবানবন্দীতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।

রাতে স্কুলছাত্রীর ঘরে মেম্বারের বখাটে ছেলে, তারপর যা ঘটল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google