Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৮) ও আমির হোসেনের (২০) বাড়ি নেত্রকোনায়।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুইজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতরা পিকআপের চালক ও সহকারী বলে ধারণা করছে পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google