Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

By rskaligonjnewsDecember 20, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরে কোনাবাড়ী ও কাশিমপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক কিশোরী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এক যুবক ও সকাল সাড়ে ১১টার দিকে মহানগরের কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

পৃথক সড়ক দুর্ঘটনা

Advertisement
নিহত কিশোরী আশুলিয়া থানার হযরত নগরের মৃত রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। তবে, যুবকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃত চালক সাজ্জাদ (৩০) পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চি গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে ও হেলপার মোহাম্মদ তুহিন (১৮) পাবনা জেলার ঈশ্বরদী থানার সাহাপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়িচাপায় এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। গাড়িচাপায় তার মাথা থেঁতলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ফ্লাইওভারের ওপরে হাঁটছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান মরিয়ম আক্তার নিঝুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় প.র্নো ভিডিও বিক্রি ও চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ৬

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa