Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় সান্তনা রানী বর্মন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অপর দুই নারী আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান।

নিহত সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাৎক্ষণিকভাবে পোশাক কারখানার নাম এবং আহত ওই দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান, সান্তনা রানীসহ তিন নারী সকাল সাড়ে ৮টার দিকে ভবানীপুর এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সান্তনা রানী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন অপর দুই নারী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসআই আরো জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google