Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নারায়নকুল এলাকার একটি ফোমের কারখানায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টা ১০টা মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্টোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম বলেন, রাত ১১টার দিকে নারায়নকুল এলাকার আল রাজী ফোম কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, জয়দেবপুর ফায়ার স্টেশনের একটি ও ঢাকার উত্তরার ফায়র স্টেশনের একটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



