Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

By rskaligonjnewsAugust 23, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস এবং স্টাফদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

Advertisement

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার চন্দ্রা এলাকার এই পোশাক কারখানাটিতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভের এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে তারা বেতন চেয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন মাস যাবত তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ উপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বৃহস্পতিবার বেতন দেয়নি। ওইদিন রাতেই শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এরই জের ধরে আজ সকালে আবার তারা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন এবং বিক্ষোভ করতে থাকেন। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে বিকেল পৌনে ৩টার দিকে তারা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকেও ওই পথে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ-১

কারখানার লাইন চিফ আজহার হোসেন, সুপারভাইজার বাচ্চু মিয়া এবং সুইং অপারেট হালিমা খাতুনসহ শ্রমিকেরা বলেন, গত পাঁচ মাস যাবত বেতন না পাওয়ায় আমাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। দোকান মালিকরা বাকিতে আর বাজার দিতে চাচ্ছেন না। কেউ ধারদেনাও দিচ্ছেন না। বাড়ির মালিকরা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বাচ্চাদের স্কুলের বেতন দিতে না পারায় তাদেরকে স্কুলে পাঠালেও যেতে চাচ্ছে না। মালিক কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতনের কথা কিছুই বলছে না। বাধ্য হয়ে তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছি।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার সকল স্টাফ ও শ্রমিকরা সকাল থেকেই বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। গত কয়েক দিন যাবত কারখানার ভেতরে কাজ বন্ধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন তারা।

শিক্ষককে জিম্মি করে পদত্যাগে বাধ্য, নেপথ্যে দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্ব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa