নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা

গাজীপুরে বকেয়া বেতনের দাবি শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসময়ে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।

শিল্প পুলিশ, থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর মহানগরীর টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা গত মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। কিন্তু মালিকপক্ষ প্রথমে বেতন দিতে অপারগতা প্রকাশ করে, পরে ৩০ সেপ্টেম্বর বেতন পরিশোধ করার কথা জানায়। এরপর শ্রমিকরা আর কোনো আন্দোলন বা বিক্ষোভ করেনি।

পূর্ব নির্ধারিত অনুযায়ী সোমবার বিকেলে বেতন চাইলে কর্তৃপক্ষ বেতন দেয়নি। পরে রাতেই শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে। রাত ৯টার দিকে শ্রমিকরা বাড়ি ফিরে যায় এবং সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ফের বেতনের দাবিতে জেলার ভোগড়া মোড়ে মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে ৫ থেকে ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়া গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের দিকে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

অপরদিকে মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করে। কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তারা ফের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

কিশোরগঞ্জে আফ্রিকান জায়ান্ট শামুকের প্রাদুর্ভাব, ফসলের জন্য খুব ক্ষতিকর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google