
Advertisement
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া একটা থেকে তারা ওই সড়কটি অবরোধ করে রেখেছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে শিমুলতলী পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর ষ্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড নামে দুটি কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। তাদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বার বার সময় নিয়েও মালিক কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। এ কারণে আজ দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে সড়কে অবরোধ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে তিনটায়ও অবরোধ চলছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



