Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার ঘরে শাবকের জন্ম হয়েছে। গত শনিবার (৪ এপ্রিল) সকালে জন্ম হওয়া এই মাদি নতুন শাবকটি নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ১৮টি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্ক প্রতিষ্ঠালগ্নে বেশ কিছু জেব্রা আনা হয়েছিল। এ দেশের আবহাওয়ার সঙ্গে সহজেই মানিয়ে নেয়ায় গত ৫ বছর ধরে জেব্রাগুলো নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। নতুন এই শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা হলো ১৮টি। এর মধ্যে ৭টি পুরুষ ও ১১টি মাদি। গত শনিবার ভোরে জন্ম হওয়া এই শাবক ও তার মা এখন সুস্থ রয়েছে। শাবক ও তার মায়ের পুষ্টি বিবেচনায় ঘাস প্রধান খাবার হওয়ার পরও এর পাশাপাশি ছোলা, গাজর ও ভূসি দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেব্রা অশ্ব পরিবারের আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী। যারা স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের আলাদা থাকে। এরা সামাজিক প্রাণী। ছোট দলে দলে পাল তৈরি করে ঘুরে বেড়ায়। জেব্রা সাধারণত ৮ ফুট পর্যন্ত লম্বা হয়। ওজন হয় ৩শ কেজি পর্যন্ত। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সদৃশ খাড়া চুল আছে। জেব্রাকে ঘোড়া বা গাধার মত পোষ মানানো যায় না।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, নজরদারি ও বিশেষ পর্যবেক্ষণে এই পার্কের সাফারি জোনের বিভিন্ন বিদেশি প্রাণী থেকে নিয়মিত শাবকের জন্ম হচ্ছে। বিশেষ করে প্রতিনিয়ত জেব্রার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে পার্কটি স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি এখান থেকে দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রে বিভিন্ন প্রাণী সরবরাহ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google