নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘরের ভেতর থেকে সালমা আক্তার (২৮) নামে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মরদেহ

Advertisement

বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সেকান্দর আলীর মেয়ে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সালমার বড় বোন রোকসানা বলেন, আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন রোকসানা একাই বাবার বাড়িতে থাকেন। কয়েক দিন থেকে বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলাম। এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই। গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কীভাবে এবং কী কারণে এমন ঘটেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি।

আম চাষিদের জন্য ব্যারিস্টার সুমনের পুরস্কার ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google