Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বন বিভাগের অভিযানে ৬ একর জমি উদ্ধার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বন বিভাগের অভিযানে ৬ একর জমি উদ্ধার

By rskaligonjnewsOctober 23, 2024Updated:October 23, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৬ একর বন ভূমি উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে বন বিভাগের অভিযানে ৬ একর জমি উদ্ধার

Advertisement

বন বিভাগ সূত্র জানায়, গত ৫ আগস্ট থেকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বুটমিল মিল পাশা গেট এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ভূমি দস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে কয়েকশত অবৈধ স্থাপনা গড়ে তোলে। বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ এসকল স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা কালিয়াকৈর থানায় একাধিক মামলাও করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫টি বিটের ৮০ জন বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ঘুড়িয়ে দেয়।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ রেজাউল আলম বলেন, ৫ আগস্ট এরপর স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা তাদের একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায় এমনকি বন বিভাগের কর্মীদের উপরও হামলা চালায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার আহমেদ জানান, বন বিভাগের সুপারিশে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে বনের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

গাজীপুরে বন বিভাগ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa