নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিআরটি প্রকল্পের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর কাজের জন্য রাখা খোয়া-বালুর মিশ্রিত স্তুপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে বালুর স্তুপে মিললো যুবকের মরদেহ

Advertisement

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শ্রমিকরা খোয়াবালুর কাজ করতে গেলে মরদেহটি বেরিয়ে আসে।

পুলিশ বলছে খোয়া ও বালুর মধ্যে কে বা কারা মরদেহটি রেখে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে একটি মোবাইল ফোন পাওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার কাজ চলছে। এজন্য প্রতিদিনই খোয়া বালু এনে ফ্লাইওভারের নিচে রাখা হয়। সোমবার রাতেও খোয়া বালু এনে রাখা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে শুরু করলে মরদেহ বেরিয়ে আসে। পরে শ্রমিকরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার নিচে রাখা খোয়া বালুর স্তুপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়না ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google