নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিয়ে মো. মোস্তফা মাঝি (২৮) নামে একজন পিকআপের হেলপার প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় ওই পিকআপের চালকও আহত হয়েছেন।

গাজীপুরে বাসের ধাক্কায় পিকআপ হেলপার নিহত

Advertisement

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মোস্তফা মাঝি ভোলার শশিভূষণ উপজেলার রসুলপুর গ্রামের রহম আলী মাঝির ছেলে। গুরুতর আহত পিকআপের চালকের নাম ইসমাইল হোসেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি হিজলতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। ওই সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার মোস্তফা মাঝির মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় চালক ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাত হোসেন জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরে বেতন বোনাসের দাবিতে আজও শ্রমিক বিক্ষোভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google