Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর গাজীপুরে বিএনপি এখন ঘরোয়া দল
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

গাজীপুরে বিএনপি এখন ঘরোয়া দল

By rskaligonjnewsJune 6, 2020Updated:June 6, 20202 Mins Read

গাজীপুরে বিএনপি এখন ঘরোয়া দল

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দীর্ঘদিন ধরেই গাজীপুর বিএনপি দুই ধারায় বিভক্ত হয়ে আছে। দলীয় কোন্দলে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিসহ সব ধরনের কর্মকাণ্ডে নিজেদের গুটিয়ে রেখেছেন।

সাবেক প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। তিনি বর্তমানে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেও তার অনুসারীরা মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারকে বিরোধীতা করে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন।

মান্নান অনুসারী হাসান সরকারের চাচাতো ভাই শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের নেতৃত্বে মহানগর বিএনপির বড় একটি অংশ দলীয় কাজ করছেন। এতে দলীয় কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট ও সংগঠন অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এসব কিছু প্রকাশ্যে এসেছে দলটির অসহায় কর্মহীন মানুষের পাশে না দাঁড়ানো এবং দলীয় প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালনকে ঘিরে।

করোনাকালীন সময় ত্রাণ ও সহায়তা বিতরণকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের এক নেতা দুই বলয়ে এসে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। কেন্দ্রীয় কর্মসূচিগুলো পালন হলেও দলাদলিতে স্থানীয়ভাবে তাদের কোনো রাজনৈতিক তৎপরতা বর্তমানে  চোখে পড়ে না।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা পৃথকভাবে পালন করেছেন। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ বলয়ের হয়ে কাজ করলেও দলীয় কোন কর্মকান্ড তেমন একটা নেই।

গাজীপুর বিএনপির গ্রুপিং দীর্ঘদিনের থাকলেও এই লকডাউনও দলটিকে এক করতে পারেননি নেতারা। নেতাকর্মীরা বলেন, দলীয় কোন্দলের কারণে কর্মসূচি পালনে কর্মীরা এগিয়ে আসে না। পৃথকভাবে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে কিছু সহযোগিতা কেউ কেউ করলেও কর্মীরা এর তেমন সুফল না পাওয়ায় তাদের ক্ষোভ বাড়ছে।

এক সময়ে গাজীপুর বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে দলীয় কর্মসূচি পালনে আধিপত্য বিস্তার করে থাকতো। বর্তমানে গাজীপুর বিএনপি ঘরোয়া দলে পরিণত হয়ে পড়েছে।

একটি পক্ষের নেতৃত্বে আছেন মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার। তার সঙ্গে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিনসহ তাদের অনুসারীরা।

আরেকটি পক্ষের নেতৃত্বে আছেন একাদশ সংসদ নির্বাচনের গাজীপুর-২ আসনের বিএনপির দলীয় প্রার্থী মো.সালাউদ্দিন সরকার। তার সঙ্গে আছেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন, সাবেক সিটি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেকসহ তাদের অনুসারীরা।

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার জানান, বিএনপি এখন প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার। নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না বিভিন্ন কারণে। তবে মহানগর বিএনপিতে কোনো গ্রুপিং নেই। কমিটি নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি থাকলেও তা ঠিক হয়ে যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa