Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

By rskaligonjnewsJan 22, 2026, 7:45 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটার মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারী শ্রমিকসহ অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

WhatsApp Image 2026-01-22 at 6.45.53 PM (1)

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় অবস্থিত লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার সামনে শ্রীপুর–গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বারবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। আজ সকালে বেতন পরিশোধের কথা বলে শ্রমিকদের অপেক্ষায় রাখা হয়। কিন্তু দুপুর পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

WhatsApp Image 2026-01-22 at 6.45.53 PM

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, দুই মাস ধরে আমরা বেতন পাই না। আজ সকাল থেকে বলা হচ্ছিল বেতন দেওয়া হবে, কিন্তু যাদের দেওয়ার কথা তারা কারখানায়ই নেই। আমরা রাস্তায় নামার পরই পুলিশ আসে, কিন্তু আমাদের দাবি শোনার বদলে লাঠিপেটা শুরু করে। সাউন্ড গ্রেনেড ছোড়ে। নারী শ্রমিকসহ অনেকেই আহত হয়েছে।

আরেক শ্রমিক লিপি আক্তার অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের কথা না শুনেই মারধর শুরু করে। নারী শ্রমিক হিসেবেও আমাদের বিবেচনা করা হয়নি। অনেকের শরীর থেকে রক্ত ঝরছে। ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে এমন নির্যাতন মেনে নেওয়া যায় না।

WhatsApp Image 2026-01-22 at 6.45.53 PM (2)

এদিকে কারখানার জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন বলেন, বকেয়া বেতন পরিশোধের প্রস্তুতি চলছিল। এর আগেই শ্রমিকরা রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক স্বপন কুমার বলেন, সড়ক অবরোধের পর শ্রমিকদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp