Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ভুল চিকিৎসায় প্রাণ গেল গৃহবধূর, ক্লিনিক কর্তৃপক্ষ লাপাত্তা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ভুল চিকিৎসায় প্রাণ গেল গৃহবধূর, ক্লিনিক কর্তৃপক্ষ লাপাত্তা

By rskaligonjnewsNovember 14, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর শহরের হলিল্যাব মেডিকেল সেন্টার ক্লিনিকে টনসিল আক্রান্ত হয়ে অপারেশন করতে গিয়ে আছিয়া খাতুন (২৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর শিববাড়ী এলাকার ওই ক্লিনিকে নার্সদের ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। মৃত্যুর পর হাসপাতাল থেকে কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন।

গাজীপুরে ভুল চিকিৎসায় প্রাণ গেল গৃহবধূর, ক্লিনিক কর্তৃপক্ষ লাপাত্তা

Advertisement

নিহত আছিয়া খাতুন রাঙামাটির লংগদু উপজেলার আমির হামজার স্ত্রী। তারা গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

মৃত্যুর সংবাদ শুনে রোগীর স্বজনরা ক্লিনিকে আসার খবর পেয়ে মালিক, নার্স ও স্টাফরা পালিয়ে যান। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হতের স্বামী আমির হামজা বলেন, ‘আমার স্ত্রীর সম্প্রতি গলায় টনসিলের সমস্যা হচ্ছিল। এ জন্য তাকে নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসক মোস্তফা কামাল হোসেনের কাছে নিয়ে যাই। তিনি অপারেশন করার পরামর্শ দেন। আমি বাসায় গিয়ে রাতে সিদ্ধান্ত নেই অপারেশন করার। আমার ছোট সন্তান ও স্ত্রীকে নিয়ে বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ক্লিনিকে আসি। চিকিৎসক দুপুর ২টার পর অপারেশন করার কথা জানান এবং আমাকে কিছু ওষুধ কিনে আনতে বলেন। ওষুধগুলো আনার পর দুইজন নার্স আমার সামনে আমার স্ত্রীকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর আমার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করে। এরপর হাত-পা ছুঁড়তে ছুঁড়তে কয়েক মিনিটের মধ্যে মারা যান। পরে ওই দুই নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী গলার টনসিল ছাড়া অন্য সমস্যা ছিল না। তাদের ভুল চিকিৎসায় স্ত্রী মারা গেছেন। এখন আমি ছোট দুই সন্তান নিয়ে কী করব? বাকি জীবন কীভাবে চলব? আমি এদের বিচার চাই।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ইউএনও’র মত বিনিময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa