Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা

By rskaligonjnewsOctober 21, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্যকারী, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে। গত ১৯ ও ২০ অক্টোবরের পৃথক অভিযোনে ১ লাখ ২১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সূত্রে আরো জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং এ গঠিত বিশেষ টাস্কফোর্স বাহিনী গত ১৯ অক্টোবর গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায়অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুর রহমান।

অভিযান পরিচালনাকালে ডিমের মূল্য তালিকা না থাকা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিম বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় তিন জন ডিমের আড়তদারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। তাদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা ও একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা-১

অভিযানের সময় বিশেষ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মনিটরিং এ গঠিত বিশেষ টাস্কফোর্স বাহিনী গত ২০ অক্টোবর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।

অভিযান পরিচালনাকালে ডিম ও অন্যান্য পণ্যের মূল্য তালিকা না থাকা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিম ও অন্যান্য পণ্য বিক্রয়ের অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ২ (দুই) জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানকালে বিশেষ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সূত্র আরো জানায়, বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান ছাড়াও গত ২০ অক্টোবর জেলার কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ করায় ১৪ জনের বিরুদ্ধে ১৪টি মামলায় মোট ৬৬ হাজার্ ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, জেলা প্রশাসন সরকারের নির্দেশনা অনুযায়ী নিত্যপণ্যের বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও ও অবৈধ মুজদদারী বন্ধ করার জন্য বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা নিবীড়ভাবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখব।

গাজীপুরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে কারখানা শ্রমিকদের কর্মবিরতি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa