Advertisement

জুমবাংলা ডেস্ক : মলম পার্টির শীর্ষ পর্যায়ের চার সদস্যকে আটক করেছে র‌্যাব -১। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনবাড়ী এলাকায় নছের মার্কেট জামে মসজিদের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- শেরপুর সদরের হেলুয়া নয়াপাড়া গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে রনি মিয়া (৩৭), মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ী থানার হাসাইল গ্রামের তাজেল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), কুড়িগ্রামের রৌমারী থানার মির্জাপাড়া গ্রামের জাবেদ মিয়ার ছেলে ফজিবর মিয়া (১৯) ও ময়মনসিংহের ফুলপুর এলাকার আক্কাস আলীর ছেলে মানিক মিয়া (২০)।

তারা গাজীপুর নগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে দীর্ঘদিন ধরে সাধারণ লোকজনকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব -১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ‘মলম বা অচেতন পার্টির ওই সদস্যদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, অচেতন করার ১০টি মলম, চারটি মোবাইল ও ৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে। জেলার সকল ছিনতাইকারী বা এমন কাজে জড়িতদের এই সদস্যরা অচেতন করার মলম সরবরাহ করতো বলে জানিয়েছে আটককৃতরা।

উদ্বার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.