Advertisement

জুমবাংলা ডেস্ক : বুধবার সকালে গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরা হলেন- ওই এলাকার মৃত শাহজাহান মিয়ার স্ত্রী বকুল আক্তার (৫৫) ও জর্ডান প্রবাসী মেয়ে আঁখি আক্তার (২৮)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে মা ও মেয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, আট দিন আগে মেয়ে আঁখি আক্তার জর্ডান থেকে দেশে ফেরেন। জর্ডানে আঁখি অসুস্থ থাকায় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তার মা বকুল আক্তার মানসিক অসুস্থ ছিল। তাকে পাবনায় মানসিক হাসপাতালে কিছুদিন আগে চিকিৎসাও দেওয়া হয়। রাতে আঁখি অসুস্থ হয়ে পড়লে তাকে ছোট বোন লাকি আক্তার হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। বোনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় খাটের বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় বকুল আক্তারের ছোট মেয়ে লাকি আক্তার বাদি হয়ে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.