Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম তিন দুস্থ পরিবারকে টিনের ঘর দিয়েছেন।

মহানগর যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সোমবার রাতে ঘরগুলোর চাবি হস্তান্তর করেন। চাবি হস্তান্তর শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সাইফুল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুস্থ মুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিত গৃহহীনদের জন্য ১০০টি ঘর নির্মাণের টার্গেট রয়েছে।

“এর আগে ৭৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ দফায় ৭৯, ৮০ এবং ৮১তম ঘরটি হাস্তান্তর করা হলো।”

সাইফুলের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google