জুমবাংলা ডেস্ক: গাজীপুরের সরকারি মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা ৪ দফা দাবিত বিক্ষোভ করেছেন। বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা গাজীপুর সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

গাজীপুরে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দাবিতে বিক্ষোভ

Advertisement

গত ১৬ আগস্ট থেকে ম্যাটস শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও প্রাশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা জানান, সারাদেশে ম্যাটস’র ১৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, অ্যালাইড হেল্থ বোর্ড বাতিল করে অবিলম্বে ‌‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করে পূর্বের ‌ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্টেন্ট কোর্স’ র নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ নামকরণ করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে নিয়োগদানের দাবিতে আন্দোলন করছেন।

শিক্ষার্থী জারিয়া নূর জিমি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করার লিখিত প্রতিশ্রুত দিলেও মন্ত্রীসভায় বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩-এর খসরা অনুমোদ দিয়েছে। আগের কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ থাকলেও ২০২৩ সাল থেকে প্রবর্তিত বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩ অনুয়ায়ী নতুন কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ প্রথা বাদ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা দক্ষ জনবল হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত হবেন।

গাজীপুর ম্যাটস’র অধ্যক্ষ আব্দুল সালাম সরকার জানান, সারা বাংলাদেশে ১৬টি সরকারি ম্যাটস শিক্ষার্থীরাই কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। তারা নতুন কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ প্রথা বহাল রাখা, ১২বছর ধরে বন্ধ থাকা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু, উচ্চ শিক্ষার সুয়োগের দাবিসহ অ্যালাইড হেল্থ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করার দাবি জানিয়েছে।

কালীগঞ্জে ডেঙ্গু সচেতনতা ও মোকাবিলায় শুভসংঘের সেমিনার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google