নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ৫ জুলাই রেলের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি ও পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে গাজীপুর মহানগরীতে মানববন্ধন–সমাবেশ হয়েছে। আজ রোববার গাজীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।

গাজীপুরে রেলওয়ে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

Advertisement

এর আগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (ডুয়েট) গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন দেড় থেকে দুই শ ডিপ্লোমা প্রকৌশলী। তাঁরা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘আগামী দুই কার্যদিবসের মধ্যে বিতর্কিত সোহরাব কমিশনকে বরখাস্ত করতে হবে। দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রশাসনের উচ্চস্তরে নিয়োজিত ছিল, বর্তমানে অবসরপ্রাপ্ত জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী নির্দলীয় নিষ্কলুষ ও নির্লোভ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে।’

তাঁরা আরও বলেন, ‘নবগঠিত কমিশনকে অতিসত্বর চাকরিপ্রত্যাশী তরুণ তরুণীদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে বিতর্কিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য পরীক্ষা বাতিলপূর্বক কর্ম কমিশনকে মেধাবান্ধব ও যুগোপযোগী করে সংস্কার করতে হবে।’

এ ছাড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় মেহেদী হাসান, সাইফুল ইসলাম, নাঈম মিয়াসহ ডিপ্লোমা প্রকৌশলী চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

রিসোর্টে নারীকাণ্ডে গাজীপুরের সাবেক এসপি-ওসির বিরুদ্ধে অভিযোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google