নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় বুধবার (১৩ নভেম্বর) রেললাইনে দুর্বৃত্তদের নাশকতার ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রেল মন্ত্রণালয়

Advertisement

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক ও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ্ ইমাম আলী রেজার নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক শাহ্ ইমাম আলী রেজা উপস্থিত সাংবাদিকদের বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা আজ সকালে সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলে এসেছি। এ ছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দেখব। এরপর তদন্ত প্রতিবেদন জমা দেব।

গাজীপুরে রেলে নাশকতা: চলছে মামলার প্রস্তুতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google