Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে কোরআন শিক্ষা দেয়ার কথা বলে এক শিশুকে (১২) বলাৎকারের মামলার আসামি ক্বারী মো. মুকবুল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মুকবুল হোসেন প্রয়াত আব্দুল হাফিজের ছেলে।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, মাদরাসা শিক্ষক ক্বারী মো. মুকবুল হোসেন গত ২৮ জুন ভিকটিমকে কোরআন শিক্ষা দেয়ার কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় স্পিড ক্যান এবং বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে মুকবুল তার নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে খুলে বলাৎকার করে।

একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি মুকবুল পালিয়ে যায়। পরে শিশুর স্বজনেরা খবর পেয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শিশুর বাবা গাজীপুর কার্যালয়ে এসে আইনগত সহায়তা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিত্রে ৯ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google