Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের মালেকেরবাড়ি এলাকায় একটি পোষাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে শ্রমিক ছাঁটাই করা হবে না ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালেকের বাড়ি এলাকায় টেক্সটেক কারাখানার শ্রমিকরা বুধবার সকালে কারখানায় গিয়ে শ্রমিক ছাঁটাইয়ের খবর পান। এর প্রতিবাদে দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এসময় ওই মহাসড়কে জরুরী পণ্যবাহী বিভিন্ন গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর শিল্প পুলিশের এসআই মো. আব্দুল মোনায়েম জানান, কারখানা কর্তৃপক্ষ ৬৩ জন শ্রমিককে ছাঁটাই করেছিল। এর প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সাথে আলোচনা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাই করা হবে না ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google