Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ব্যাংকার  সাংবাদিক গাজী আব্দুস সাত্তার ইন্তেকাল (ইন্না লিল্লাাহে …  রাজেউন) করেছেন।

বুধবার বিকেলে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুস সাত্তার ‘দৈনিক বাংলা’র গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি গাজীপুরের জনপ্রিয় সাপ্তাহিক ‘গাজীপুর বার্তা’র মালিক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ছিলেন। তিনি গাজীপুর সিটি করপোরেশন এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নিহতের বড় ছেলে অ্যাডভোকেট আতিকুল ইসলাম সেতু জানান, বিকেল ২টা ৫০ মিনিটের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম এবং হাড়িনাল উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রাম হাড়িনালের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গাজী আব্দুস সাত্তারের মৃত্যুতে   কালীগঞ্গাজ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি  আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক  আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকারসহ সদস্যরা শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google