নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের প্রায় সাড়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের হোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে সাড়ে ১৯ লাখ টাকা ছিনতাই গ্রেপ্তার ৫, টাকা উদ্ধার

Advertisement
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

এর আগে বুধবার (১২ জুন) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, ঘটনার হোতা ভোলার লালমোহন থানার হামিম ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত আকবর আলীর ছেলে জিন্নাহ মিয়া (২৭), টঙ্গীর হাতেম আলীর ছেলে আমিন হোসেন (৩০), দিনাজপুরের কাহারোল উপজেলার ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম (৩৩) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার আশিকুর রহমান (৪১)।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ০৬ জুন বিকালে শ্রীপুরের সেলভো কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা র‌্যাব পরিচয়ে কারখানার তিন জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। ওই ঘটনায় কারখানা কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করে।

আরও জানানো হয়, অভিযানে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, দুটি র‌্যাব জ্যাকেট, দুটি র‌্যাবের ক্যাপ, একটি হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

নিহত গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন, মুখে বিষের গন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google