Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম 
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম 

By rskaligonjnewsMay 28, 20202 Mins Read

গাজীপুরে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম 

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে কমনইলান্দ ও জেব্রা শাবকের জন্ম দিয়েছে। এর আগেও  এ দুই প্রাণীই শাবকের জন্ম দিয়েছিল। পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে প্রাকৃতিকভাবেই শাবকগুলোর জন্ম হয়। এরা মুলত আফ্রিকার সাবানা অঞ্চলের চারণভূমিতে বসবাস করতে পছন্দ করে। উপযুক্ত পরিবেশ  পেয়ে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাকবের জন্ম হল। জন্মের পর পর মায়ের সাথে বনের ভিতরেই বিচরণ করছে জেব্রা ও কমনইলান্দ শাবক।

গত ১৮ মে কমনইলান্দ শাবকের জন্ম হয়। আজ ২৮ মে জন্ম হলো জেব্রা শাবকের। শাবকগুলো সুস্থ্য সবল রয়েছে বলে জানান সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকতা (এসিএফ) তবিবুর রহমান।

পার্ক কতৃর্পক্ষ জানিয়েছে, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে উন্মুক্ত বসবাস করে কমনইলান্দ। এ বেষ্টনিতে জেব্রা পালের বসবাস রয়েছে। পার্কের কোর সাফারির একটি অংশ আফ্রিকান সাফারি জোন। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়াল্ডবিস্ট একত্রে  উন্মুক্ত বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয়। পার্কে এখন শাবকসহ ১৯টি জেব্রা ও ৩টি কমনইলান্দ রয়েছে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কমনইলান্দ সাধারণত একটি শাবকের জন্ম দেয়। এরা ৯ মাস গর্ভকালীন সময় পার করে। এদের গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর। ফিমেল (নারী) কমনইলান্দ দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। মেইল ( পুরুষ) চার থেকে পাঁচ বছরে প্রাপ্ত বয়স্ক হয়।

এদিকে জেব্রাও একটি শাবকের জন্ম দিয়ে থাকে। জেব্রা বার থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ  জেব্রা চার বছরে ও নারী জেব্রা  তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়।

তিনি বলেন, জন্ম নেওয়া কমনইলান্দ শাবকটি পুরুষ। এর আগে, সাতটি পুরুষ জেব্রা ও ১১টি নারী জেব্রা ছিল। জন্ম নেওয়া জেব্রা শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি।

ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, কমনইলান্দ ও জেব্রা দল বেধে বসবাস করে। আফ্রিকার সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ় সবুজ ঘাস রয়েছে। মাঝে মাঝে থাকে উঁচু গাছ। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে এ প্রাণিগুলো।  উপযুক্ত পরিবেশ পেয়ে শাবক জন্ম দিচ্ছে তারা।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকতা (এসিএফ) মো.  তবিবুর  রহমান জানান, জন্মের পরেই আমাদের নজরে আসে শাবক দুটি। মায়ের দুধ পান করছে সময় সময়। বনের ভিতরেই তাদের বিচরণ। আমরা আলাদা নজর রাখছি মা ও শাবকদের দিকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa