Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা গ্রামে সেফটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতরা উপজেলার শ্রীবর্দী থানা এলাকার জহিরুল ইসলামের মেয়ে লিলি আক্তার (সাড়ে ৪ বছর) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুর্শেদের মেয়ে জান্নাত (৩)। তাদের পরিবার বানিয়ারচালা গ্রামে ভাড়া বাসা থাকে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, দুপুরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে একাংশ খোলা সেফটিক ট্যাঙ্কে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google