Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে স্কুলে রহস্যজনক অগ্নিকাণ্ড
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে স্কুলে রহস্যজনক অগ্নিকাণ্ড

By Shamim RezaNovember 17, 20202 Mins Read

গাজীপুরে স্কুলে রহস্যজনক অগ্নিকাণ্ড

Advertisement

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সদরের বানিয়ারচালা এলাকায় জলপাইতলা মডেল স্কুলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে এ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে টিন শেডের স্কুলের তিনটি কক্ষ এবং কক্ষে থাকা বই, খাতা, আসবাবপত্র ও কয়েকটি ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মিয়া রাজ উদ্দিন জানান, সোমবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে তারা ওই আগুনের খবর পান। ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন এলাকাবাসী। আগুনে ওই স্কুলের আবসবাবপত্র ও বই-খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। তবে আগুনের কারণ তদন্ত ছাড়া বলা যাবে না।

স্কুলটির প্রতিষ্ঠাতা আকবর আলী পালোয়ান জানান, রোববার রাতের খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে যাই। পরে রাত তিনটার দিকে এলাকাবাসীর ডাক-চিৎকারে আমরা স্কুলে আগুন দেখতে পাই। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নেভিয়ে ফেলে। আগুনে স্কুলের তিনটি কক্ষ, কক্ষে থাকা সরকারি বইপত্র-আসবাবপত্র, প্রাইমারী সমাপনী পরীক্ষার কিছু সনদ, তিনটি ফ্যনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তিনি আরো জানান, প্রতিবেশি মো. গিয়াসউদ্দিন ও তার ভাই মুজিবুর রহমানের সঙ্গে জমি-জমা নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জলপাইতলা মডেল স্কুলের পাশেই গিয়াস উদ্দিনের প্রতিষ্ঠিত হাজী ফজলুল হক প্রি-ক্যাডেট স্কুল রয়েছে এনিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছে। এসব বিরোধের জেরেই গিয়াস উদ্দিনের লোকজন রোববার দিবাগত রাত তিনটার দিকে ওই স্কুলে আগুন দিয়েছে।

গত ২০ এপ্রিল সন্ধ্যায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার ছেলে হাবিবুর রহমান এবং ভগ্নিপতি আজিজুল হকের উপর হামলা চালিয়ে জখম করেছে। এ ঘটনায় এ বছরের ৩ মে তিনি বাদি হয়ে প্রতিবেশি মো. গিয়াসউদ্দিন ও তার ভাই মুজিবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে হাজী ফজলুল হক প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মো.গিয়াস উদ্দিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এবছরের ২০এপ্রিল সন্ধ্যায় আকবর আলী পালোয়ানের লোকজন পূর্বপরিকল্পিতভাবে বানিয়ার চালা এলাকায় পূর্বশত্রুতার জেরে আমার উপর ও ছোটভাই মুজিবুর রহমানের উপর ধারালো অস্ত্রে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে ২৩ এপ্রিল মুজিবুর রহমান বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জলপাইতলা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ১০ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আমাদের ফাঁসাতে নিজেরাই তাদের জলপাইতলা মডেল স্কুলেটিতে আগুন দিয়েছে।

অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, উভয়পক্ষের মধ্যে পূর্বশত্রুতা রয়েছে এবং এর জেরে মারামারির ঘটনায় উভয়পক্ষ দুইটি মামলা করেছে। একটি মামলায় সম্প্রতি জলপাইতলা স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তবে এর জেরেই মো.গিয়াস উদ্দিন ও তার কোন লোকজন জলপাইতলা স্কুল আগুন দিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa