Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বনের জমির কলোনি উচ্ছেদ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বনের জমির কলোনি উচ্ছেদ

By rskaligonjnewsNovember 25, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বন দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের কলোনি ভেঙে দিয়েছে যৌথ বাহিনী। সোমবার (২৫ নভেম্বর) উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

গাজীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বনের জমির কলোনি উচ্ছেদ

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ৩ একর ২০ ধারায় গেজেটভুক্ত বনভূমি উদ্ধার করা হয়।

শাহ মোহাম্মদ ওমর ফারুক গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে বন দখল করা হচ্ছে। তার অন্যতম সহযোগী বাতেন ও সাত্তার মোল্লা। বিগত সরকারের আমলে বন দখলে অপ্রতিরোধ্য ছিলেন ওমর ফারুক। তার উসকানিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বেশ কয়েকবার হামলা চালায় বনখেকোরা। ৫ আগস্টের পর গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ওমর ফারুকের দখলে থাকা এক একর ২০ ধারায় গেজেটভুক্ত বনে বেশ কয়েকটি বাড়ি নির্মিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, ওমর ফারুক তার দখলে থাকা বনভূমি ছোট ছোট প্লট আকারে বেশ কয়েকজনের কাছে বিক্রি করেছেন। পরে দেশে অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে বিক্রি হওয়া বনে অবাধে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়। এ সময় বন দখলে বাধা দিতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হন স্থানীয় বনকর্মীরা। পরে বনকর্মীদের অনুপস্থিতির সুযোগ বুঝে ওমর ফারুকের ক্যাশিয়ার খ্যাত বাতেন ও সাত্তার মোল্লা লাখ লাখ নগদ টাকার বিনিময়ে বনে চুক্তি করে বাড়িঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ কাজ শুরু করে দেন।

এ বিষয়ে শাহ মোহাম্মদ ওমর ফারুকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে জানান।

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ: তরুণ নিহত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa