Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৭০৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

রোববার নতুন ১৩৭ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে; যা এ জেলায় এক দিনে শনাক্তের রেকর্ড বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

দেশে এ পর্যন্ত তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৬৫ হাজার ৭৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। সেই হিসেবে এ জেলায় নমুনা পরীক্ষায় রোগীর সন্ধান মেলার হার অনেক বেশি।

সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে পাঠানো ৬১০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন আরও ১৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৩২ জন এবং কালিয়াকৈরে ৫ জন।

এ পর্যন্ত গাজীপুরে ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৭০৪ জনের বলে জানান তিনি।

আক্রান্তদের ১ হাজার ১৩০ জন সদরের, ১৮৭ কালিয়াকৈরের, ১৫৫ জন কালীগঞ্জের, ১১৮ জন শ্রীপুরের এবং ১১৪ জন কাপাসিয়ার বাসিন্দা।

এ জেলায় রোগমুক্তি হয়ে সুস্থ হয়েছেন ৩২০ জন এবং মারা গেছেন ১৫ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google