Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ১৯ কোটি টাকার সেতুতে হচ্ছে না সংযোগ সড়ক
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ১৯ কোটি টাকার সেতুতে হচ্ছে না সংযোগ সড়ক

By rskaligonjnewsDecember 23, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গুরুত্বপূর্ণ বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কে যান চলাচলের জন্য গাজীপুরের শ্রীপুরে মাটিকাটা নদীতে রয়েছে সরু একটি সেতু। তবে বরমী বাজারের পাশের এ সেতুতে দুটি গাড়ি পাশাপাশি যেতে না পারায় দুই প্রান্তে সব সময় যানজট লেগেই থাকে। এ ভোগান্তি দূর করতে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৯৭ দশমিক ৩৪ মিটারের একটি সেতু। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতার কারণে এক বছর ধরে আটকে রয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। ফলে কোনো সুফল পাচ্ছেন না এই সড়কে চলাচলকারী যাত্রীরা।

গাজীপুরে ১৯ কোটি টাকার সেতুতে হচ্ছে না সংযোগ সড়ক

Advertisement

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারিতে সেতুটির নির্মাণ শুরু করে শেষ হয় ২০২৩ সালে। সেতুর পাইটালবাড়ি প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দাদের ১ একর ৩৭ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। এসব জমিতে ১৭টি পরিবার বসবাস করছে। তাঁরা অধিগ্রহণে জটিলতার কারণে ক্ষতিপূরণ পাচ্ছেন না, যে জন্য সংযোগ সড়ক নির্মাণকাজ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষ স্থানীয় জমির মালিকদের কাগজপত্র ভুলভাবে উপস্থাপন করেছে। সে কারণে তাঁরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। এ জন্য সংযোগ সড়কও নির্মাণ করা হচ্ছে না।

এ নিয়ে কথা হলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. মামুনুর রশীদ জানান, সেতুর পাইটালবাড়ি অংশের সড়কের জন্য নির্ধারিত জমি সরকারের অর্পিত সম্পত্তির ‘ক’ গেজেটের। এ জন্য সেখানে অবৈধভাবে থাকা ব্যক্তিদের অধিগ্রহণের টাকা দেওয়া হচ্ছে না। সেখানে বসতবাড়ি গড়ে তোলা ব্যক্তিরা শুধু বাড়িঘরের ক্ষতিপূরণ পাবেন।

তবে জমির বাসিন্দাদের একজন মো. লিটন মিয়া বলেন, ‘ইউনিয়ন ভূমি কর্তৃপক্ষ ভুল করে জমিটি অর্পিত হিসেবে ঘোষণা করে। আমাদের সব কাগজপত্র ঠিক থাকলেও ভূমি কর্তৃপক্ষ ভুল করছে, যে কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। এ জটিলতা না কাটলে, অধিগ্রহণের টাকা না পেলে মালিকেরা তাঁদের ভূমি ছেড়ে যাবেন না।’

পাইটালবাড়ি গ্রামের নবী হোসেন বলেন, ‘জমি অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত আমরা বাড়িঘর ছেড়ে কোথাও যাব না। আমাদের জমির বৈধ কাগজপত্র থাকার পরও এই অফিস থেকে ওই অফিসে ঘোরাঘুরি করতে হচ্ছে।’

সওজের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম বলেন, ‘ভূমি অধিগ্রহণের সম্পূর্ণ টাকা আমরা ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছি। জমির মালিকদের কাগজপত্রের জটিলতার কারণে তাঁদের টাকা দেওয়া হয়নি। জটিলতা শেষ হলে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’

যোগাযোগ করা হলে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে জটিলতা শেষ করে সংশ্লিষ্ট ঠিকাদারকে সংযোগ সড়ক নির্মাণের নির্দেশনা দেওয়া হবে।’

গাজীপুরে আগুনে পুড়ে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa