Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার দুটি পোশাক কারাখানার দুইজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে একজন (২৪) বংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন (৩৫) টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষায় পর পজেটিভ শনাক্ত হন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, করোনা আক্রান্তদের একজনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কেবিবাজার এলাকায় ভাড়া থেকে বড়বাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ২৫ এপ্রিল বংপুরে থাকা অবস্থায় বংপুর মেডিকেল হাসপাতালে নমুনা দেন। পরীক্ষায় তার পজেটিভ হয়। বতমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান, অপরজনের বাড়ি নওগাঁর বাদলগাছী থানা এলাকায়। তিনি টঙ্গীর মুদাফা এলাকায় বসবাস করে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। গত ১ মে তিনি টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা করালে পজেটিভ হয়। তিনি ওই কেন্দ্রে ভর্তি রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google