Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ৩১ যানবাহন পুড়লো ৪১ দিনে
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ৩১ যানবাহন পুড়লো ৪১ দিনে

By rskaligonjnewsDecember 7, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলায় গত ৪১ দিনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ৩১টি যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন চালক ও সহযোগী। এছাড়াও ভাঙচুর হয়েছে বেশকিছু যানবাহন।

গাজীপুরে ৩১ যানবাহন পুড়লো ৪০ দিনে

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনে ১৮টি যাত্রীবাহী বাস, ট্রাক-পিকআপ ১২টি ও ১টি সিএনজিতে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়াও শ্রমিক আন্দোলনে পুড়েছে বেশ কয়েকটি গাড়ি। এসব যানবাহনের মধ্যে অধিকাংশ যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তারা কখনো চোরাগোপ্তা ও যাত্রীবেশে গাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। তবে প্রত্যক্ষ গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ বুধবার (৬ ডিসেম্বর) সকালে অবরোধকে কেন্দ্র করে গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও গাজীপুরে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া চৌরাস্তায় একটি কোম্পানির পণ্যগ্রাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে মহানগরীর কোনাবাড়িতে প্রথম দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর ২৯ অক্টোবর বিআরটিসির বাস ও ট্রাকে আগুন ১ নভেম্বর দুটি বাস, ৫ নভেম্বর সিএনজিতে, ৬ নভেম্বর বাসে, ৭ নভেম্বর বাসে, ৮ নভেম্বর কাভার্ডভ্যানে, ৮ নভেম্বর বাসে, ৯ নভেম্বর কাভার্ডভ্যানে, ১১ নভেম্বর চলন্ত ট্রাকে, ১২ নভেম্বর ট্রাক ও পিকআপে, ১৬ নভেম্বর দুটি বাসে, ১৯ নভেম্বর দূরপাল্লার বাসে, ২০ নভেম্বর সিমেন্টবাহী ট্রাকে, ২৩ নভেম্বর দু’টি কাভার্ডভ্যানে, ২৮ নভেম্বর ট্রাকে, ২৯ নভেম্বর যাত্রীবাহী বাসে, ৩০ নভেম্বর দু’টি কাভার্ডভ্যান ও একটি যাত্রীবাহী বাস, ৩ ডিসেম্বর ট্রাক ও যাত্রীবাহী বাস, ৪ ডিসেম্বর যাত্রীবাহী বাস ও একটি খড়ভর্তি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, চোরাগোপ্তা ভাবে কিছু দুর্বৃত্তরা যানবাহনে আগুন দিচ্ছে। আমরা তদন্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, অধিকাংশ যানবাহনে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে করি৷ কখনো যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়।

অবরোধের সমর্থনে গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

July 13, 2026
স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

July 13, 2026
Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

July 13, 2026

Latest News

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa